[ দেশজুড়ে ]
ভারতে পাচারের সময় ১২ কেজি সোনাসহ যুবক আটক
আটক ইব্রাহিম
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সাড়ে ১২ কেজি সোনাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লেবুতলা গ্রামের হাতির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম ইব্রাহিম খলিল। ২৫ বছর বয়সী ইব্রাহিম মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
.png)
৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে- এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যেতে দেখে ইব্রাহিমকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তার কাছে থাকা ব্যাগের ভেতর কাগজে মোড়ানো ৯৮টি ছোট ও একটি বড় সোনার বার উদ্ধার করা হয়। সোনার ওজন ১২ কেজি ৫৩০ গ্রাম, যার মূল্য সাত কোটি ৮৭ লাখ টাকা।
মহেশপুর থানায় মামলার পর খলিলকে পুলিশে দেওয়া হয়েছে আর উদ্ধারকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এ পরিচালক।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!