শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হ্যাচারির সেপটিক ট্যাংকের ৩০ ফুট গভীর থেকে সাপটি উদ্ধার করেন রাজবাড়ী সাপের খামারের প্রধান উদ্যোক্তা রঞ্জু মল্লিক।
জানা গেছে, মণ্ডল হ্যাচারির মালিকপক্ষ সাপটি দেখার পর ৯৯৯-এ কল দেন। এরপর বন বিভাগের নম্বর নিয়ে সেখানে যোগাযোগ করেন। পরে বন বিভাগের কর্মকর্তারা রাজবাড়ী সাপের খামারের প্রধান উদ্যোক্তা রঞ্জু মল্লিকের সঙ্গে কথা বলতে বলেন। খবর পেয়ে রঞ্জু মল্লিক এসে এক ঘণ্টা চেষ্টার পর সাপটি উদ্ধার করে খামারে নিয়ে যান।
.png)
শনিবার রঞ্জু মল্লিকের সাপের খামারে গিয়ে দেখা গেছে, বিশাল সাপটিকে একটি পাত্রে রাখা হয়েছে। সাপটিকে বের করা হলে সেটি উৎসুক জনতার দিকে তেড়ে আসে।
রাজবাড়ী সাপের খামারের প্রধান উদ্যোক্তা রঞ্জু মল্লিক বলেন, সাপটিকে আপাতত মাটির পাত্রে রাখা হয়েছে। দ্রুত এটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভিআরসিতে গবেষণার জন্য পাঠানো হবে।