চিঠিতে বলা হয়, এপ্রিল-মে মাসে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা থাকে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে একটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি করে মেডিকেল টিম পুনর্গঠন করে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে।
ডায়রিয়া সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী মজুদ রাখার নির্দেশনাও দেওয়া হয় ওই চিঠিতে।
.png)
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এ সময়ে সাধারণত ডায়রিয়া আক্রান্ত রোগী বেড়ে যায়। তাই পূর্ব প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির সৃষ্টি হলে আমরা যেন কাটিয়ে উঠতে পারি সেজন্যই এ প্রস্তুতি।