ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৭ বছর ধরে পালিয়ে থাকা আলোচিত দুই হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ৪ এপ্রিল ২০২২
১৭ বছর ধরে পালিয়ে থাকা আলোচিত দুই হত্যা মামলার আসামি গ্রেফতার
পেকুয়া থানা ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘ ১৭ বছর ধরে পালিয়ে থাকা আলোচিত দুই হত্যা মামলার আসামি মো. নুরুল আলমকে গ্রেফতার করেছে র‍্যাব। 

শনিবার রাতে র‍্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টইটং ইউপির আলিজ্ঞাকাটা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। নুরুল আলম ওই এলাকার হোছেন আলীর ছেলে। 

জানা গেছে, নুরুল আলম টইটং ইউনিয়নের আলোচিত মো. উকিল আহমদ ও নাজির আহমদ হত্যা মামলার পলাতক আসামি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি টইটং এলাকা থেকে নিখোঁজ হয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। বিগত ১৭ বছর ধরে আত্মগোপন থাকাকালীন এক জায়গায় বেশিদিন অবস্থান করেননি তিনি। গ্রেফতার এড়াতে তিনি ঘন ঘন জায়গা পরিবর্তন করে অবস্থান করতেন। গ্রেফতার আসামিকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

Advertisement

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!