[ দেশজুড়ে ]
গাছের ডাল কাটতে গিয়ে ছাদ থেকে পড়ে হলেন লাশ
ফাইল ছবি
বরগুনায় পাথরঘাটা উপজেলায় তিনতলা বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে পড়ে মো. নুহু হাওলাদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দুপুরে পাথরঘাটা পৌরশহরের পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নুহু হাওলাদার পাথরঘাটা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত আতাহার হাওলাদারের ছেলে।
স্বজন ও প্রতিবেশীরা জানান, প্রতিবেশী সিদ্দিক ডাক্তারের তিনতলা বাড়ির বিল্ডিংয়ের ছাদ থেকে পাশের গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে যান নুহু। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
.png)
পাথরঘাটা থানা ওসি মো. আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!