ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাগেজ পার্টির কাছ থেকে রাজস্ব আদায়ে রেকর্ড

আখাউড়া স্থলবন্দর
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ৭ এপ্রিল ২০২২
লাগেজ পার্টির কাছ থেকে রাজস্ব আদায়ে রেকর্ড
আখাউড়া স্থলবন্দরে লাগেজ পার্টিকে ঠেকাতে সতর্ক সংশ্লিষ্টরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে লাগেজ পার্টির তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ভারত থেকে শাড়ি, থ্রি-পিস, টি-শার্ট, পাঞ্জাবি, জিন্স প্যান্ট, কসমেটিকস, ওষুধসহ নানা পণ্য বাংলাদেশে নিয়ে আসছে। এ লাগেজ পার্টির কাছ থেকে গত ১ মাসে রেকর্ড অর্ধকোটি টাকা রাজস্ব আদায় করেছে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস।

এদিকে বন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ সময় লাগেজ পার্টি কাস্টমসে ট্যাক্স না দিয়ে কৌশলে পালিয়ে যায়। এ স্থলবন্দরে ১৫-২০ জনের শক্তিশালী গ্রুপ দীর্ঘদিন ধরে কাজটি করে আসছে। অনেক সময় যাত্রীরাও নানা কৌশলে মালামাল নিয়ে আসছে। এতে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাস ধরে বিজিবি, কাস্টমস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা লাগেজ পার্টির শাড়ি, থ্রি-পিস, টি-শার্ট, পাঞ্জাবি, জিন্স প্যান্ট, কসমেটিকস, ওষুধসহ নানা পণ্য জব্দ করা হয়েছে। এ খাতে তাদের কাছ থেকে ৫১ লাখ ৫১ হাজার ৪৯৪ টাকা রাজস্ব আদায় করা হয়।

Advertisement

কাস্টমস সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে লাগেজ পার্টি থেকে ৩ লাখ ও ফেব্রুয়ারি মাসে ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী বলেন, লাগেজ পার্টির তৎপরতা বন্ধে আমরা সতর্ক রয়েছি। অবৈধ পথে মালামাল নিয়ে আসার সুযোগ নেই। জব্দকৃত মালামাল তালিকা করে গুদামে রাখা হয়। নিয়ম অনুযায়ী ৪-৫ দিনের মধ্যে পাসপোর্টধারীরা চাইলে নির্ধারিত ট্যাক্স পরিশোধের মাধ্যমে মালামাল নিয়ে যেতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!