[ দেশজুড়ে ]
পুলিশি অভিযানে মিলল চোরাই মোবাইল-ল্যাপটপ, নারীসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও ল্যাপটপসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মঈনুর রহমান। এর আগে, সোমবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার লক্ষ্মীপুরের ছোট মিয়ার বাড়ির মো. সোলায়মানের ছেলে মো. মজিবুর রহমান, নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়ার মো. মনির হোসেনের স্ত্রী তাসলিমা বেগম এবং রবিশালের কাউনিয়া উপজেলার চরবাড়িয়া ভেদী বাড়ি (হাওলাদার বাড়ি) এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. ইমরান ও মো. রিপন।
.png)
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮টি চোরাই মোবাইল ও চারটি ল্যাপটপসহ চারজনকে গ্রেফতার করা হয়। মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!