[ দেশজুড়ে ]
টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত বনি আমিন-ছবি ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজারে অভিযান চালিয়ে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২এপ্রিল) দুপুরে উপজেলার হ্নীলা ইউপি ঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বনি আমিন হ্নীলা ইউপি ফুলের ডেইল এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রউফ বুলবুল সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা বাজারে অভিযান চালিয়ে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বনি আমিনকে গ্রেফতার করেন।
.png)
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টেকনাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!