ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুইজনকে কুপিয়ে ৬ লাখ টাকা লুট করল কিশোর গ্যাং

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ৭ এপ্রিল ২০২২
দুইজনকে কুপিয়ে ৬ লাখ টাকা লুট করল কিশোর গ্যাং
এ প্রতিষ্ঠানেই হামলা চালায় কিশোর গ্যাং। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-ফরিদপুর মহাসড়কের পাশে ধুলদি রেলগেট বাজারে কিশোর গ্যাং হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। হামলায় গুরুতর আহত মো. করিম নামে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ধুলদি রেলগেট বাজারের মল্লিক ট্রেডার্সের মালিক জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কিশোর গ্যাং তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। তারা প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রুবেলকে ক্যাশ বাক্সের চাবি দিতে বলে। চাবি না দেওয়ায় তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে চাবি ছিনিয়ে নেয়। ঐ সময় প্রতিষ্ঠানের মালিকের ভাই মো. করিম হামলাকারীদের বাঁধা দিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে ৬ লাখ টাকা নিয়ে যায়।

কোতোয়ালি থানার এসআই জসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত মো. করিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ও কানের পাশে ৬টি সেলাই দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!