শনিবার বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারা রাস্তা মাথা নামক এলাকার প্রগতি মাঠে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রবিন লাহারকান্দি উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণির ছাত্র ও আবিরনগর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। সে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রবিন জানায়, মিয়ার রাস্তা মাথার চিহ্নিত বখাটে শুভ, রাহি, আদাইদ, রাহুলসহ তাদের একটি সক্রিয় কিশোর গ্যাং রয়েছে। তারা বিভিন্ন ধরনের বখাটেপনা করে বেড়ায়। বিকেল সাড়ে ৪টার দিকে সে জেলা শহর থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিল। পথে লক্ষ্মীপুর-রামগতি সড়কের প্রগতি মাঠ এলাকায় পৌঁছলে বখাটে কিশোর গ্যাং নেতা শুভর নেতৃত্বে আরও ৮ সহযোগী তাকে অটোরিকশা থেকে নামিয়ে ইট ও লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এক পর্যায়ে রবিনের হাতে থাকা ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
.png)
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে লক্ষ্মীপুর চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা শুনেই তাৎক্ষণিকভাবে ফাঁড়ি থানার পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এসময় কিশোরগঙ্গা পালিয়ে যায়। তবে আহত শিক্ষার্থীর পরিবার থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।