ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকা বিপ্লবীর বাড়ির উঠানে বিষপানে প্রাণ দিলেন প্রেমিক বিপ্লব

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ৯ এপ্রিল ২০২২
প্রেমিকা বিপ্লবীর বাড়ির উঠানে বিষপানে প্রাণ দিলেন প্রেমিক বিপ্লব
পাথরঘাটা থানা, বরগুনা

বরগুনার পাথরঘাটায় প্রেমিকার বাড়ির উঠানে বিষপান করে বিপ্লব নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

শুক্রবার রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিপ্লব বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের ইন্দ্রজিত এলাকার রচন্দ্র কান্তের ছেলে।

শনিবার দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন পাথরঘাটা থানার এসআই সাইফুল ইসলাম।

Advertisement

তিনি জানান, পদ্মা গ্রামের ইন্দ্রজিতের মেয়ে বিপ্লবীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো বিপ্লবের। তাদের মধ্যে প্রেমঘটিত মনমালিন্য হয়। এক পর্যায়ে অভিমান করে শুক্রবার রাত ৮টার দিকে প্রেমিকা বিপ্লবীর বাড়ির উঠানে বিষপান করেন বিপ্লব। বিপ্লবীর বাবা ইন্দ্রজিত বাড়ির উঠানে অচেতন অবস্থায় বিপ্লবকে দেখতে পান। তিনি বিপ্লবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- প্রেম সংক্রান্ত মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!