[ দেশজুড়ে ]
মাদরাসাছাত্রের বিষপান, বাঁচানো গেল না হাসপাতালে নিয়েও
ফাইল ছবি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম পুঁইছড়ি এলাকায় বিষপান করে মোহাম্মদ ফোরকান নামে এক মাদরাসাছাত্র আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ফোরকান পশ্চিম পুঁইছড়ির দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদ বাবুলের ছেলে।
স্বজনরা জানান, বিকেলে নিজ বাড়িতে বিষপান করেন ফোরকান। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
.png)
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, কারো সঙ্গে অভিমান করে ফোরকান বিষপান করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাইভেট পড়িয়ে তিনি নিজের পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন।
বাঁশখালী থানার এসআই মোহাম্মদ নজরুল বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!