ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে চার বাজারে অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ৯ এপ্রিল ২০২২
চট্টগ্রামে চার বাজারে অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় কয়েকটি বাজারের ২৫ ব্যবসায়ীকে এক লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক, মো.মাসুদ রানা, মো. আশরাফুল আলম ও মাসুমা জান্নাত এসব অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাতুনগঞ্জ, বহদ্দারহাট, রিয়াজ উদ্দিন বাজার ও কাজির দেউড়ি বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাসি খাবার বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোয় ২৫ দোকানিকে এক লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!