ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে নিথর হয়ে ফিরল কলেজছাত্র

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ১০ এপ্রিল ২০২২
বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে নিথর হয়ে ফিরল কলেজছাত্র
কলেজছাত্র অন্তর খান

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার দাপনাজোড় রেলক্রসিং এলাকায় ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র অন্তর খান টাঙ্গাইল সদর উপজেলার টি-ভাতকুড়া এলাকার নজরুল খানের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে অন্তর খান মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। একপর্যায়ে রাত ৮টার দিকে সে বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকার রেলক্রসিং এলাকায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে কাটা পড়ে। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি পাশেই পার্কিং করা ছিল। খবর পেয়ে রেলওয়ে পুলিশের ঘারিন্দা ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। পরে রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা রেলস্টেশন মাস্টার সোহেল খান। তিনি জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!