ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু শাকিল হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ১২ এপ্রিল ২০২২
শিশু শাকিল হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড
আদালত থেকে কারাগারে নেয়া হচ্ছে আসামিদের

শরীয়তপুরে শিশু মো. শাকিল মাদবর নামের এক শিক্ষার্থীকে হত্যা মামলায় দুইজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। এছাড়া এই মামলায় আরো চার আসামিকে খালাস প্রদান করে আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শাকিব ওরফে বাবু ও ইমরান মোড়ল।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ।

Advertisement

মো. শাকিল মাদবর জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়ল কান্দির এলাকার সালাম মাদবরের বড় ছেলে। সে অ্যাম্বিশন কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিলন রহমান মুরাদ বলেন, আসামি ইমরান মোড়লের যে রায় হয়েছে, তা সম্পূর্ণ তার প্রতি অবিচার করা হয়েছে। যখন এই মামলায় ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছিল, তাতে সে কোথাও বলেনি যে সে হত্যার সঙ্গে ছিল। আমরা উচ্চ আদালতে যাবো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!