ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খতনার সময় শিশুর গোপনাঙ্গ কাটায় দুই ভাই গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ১২ এপ্রিল ২০২২
খতনার সময় শিশুর গোপনাঙ্গ কাটায় দুই ভাই গ্রেফতার
র‌্যাবের হাতে গ্রেফতার দুই ভাই

কক্সবাজারের মহেশখালীতে খতনা করতে গিয়ে শিশুর গোপনাঙ্গ কেটে ফেলায় দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দীন।

গ্রেফতাররা হলেন- সিপাহীপাড়া এলাকার মো. ইসলামের ছেলে ৩৫ বছর বয়সী জয়নাল আবেদীন ও ২৮ বছরের মিজানুর রহমান।

Advertisement

র‌্যাব কর্মকর্তা বিল্লাল উদ্দীন জানান, ২০২১ সালের ২৮ নভেম্বর স্থানীয় মো. মনজুর আলমের আট বছরের ছেলেকে খতনা করার জন্য সিপাহীর পাড়ার মেসার্স জাহেদ মেডিকোতে নেন। সেখানে খতনার করানোর সময় শিশুটির গোপনাঙ্গ কেটে ফেলেন পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়। কিন্তু এ ঘটনায় মামলা বা বাড়াবাড়ি না করতে শিশুটির বাবা-মাকে ভয়ভীতি দেখান পল্লী চিকিৎসক জয়নাল আবেদন ও তার পরিবারের লোকজন। এমনকি বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসানোরও হুমকি দেন।

এর প্রায় দুই মাস পর দুজনের নামে মহেশখালী থানায় মামলা করেন শিশুটির বাবা। মামলা হলেও আসামি গ্রেফতার হয়নি। একপর্যায়ে আসামিদের গ্রেফতার করতে অভিযানে নামে র‌্যাব। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!