ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় ৭ ছাত্রদল নেতার পদত্যাগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ১৩ এপ্রিল ২০২২
ফতুল্লায় ৭ ছাত্রদল নেতার পদত্যাগ
ছাত্রদলের লোগো -ফাইল ছবি

বিভিন্ন অভিযোগ এনে আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ছাত্রদলের সাত নেতা। এর মধ্যে সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন পাঁচজন। এর আগে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক লেলিন আহমেদ ও সদস্য শওকত রহমান ইফতি।

সোমবার পদত্যাগকারীরা হলেন- ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, পারভেজ, সাজ্জাদ হোসেন, সদস্য মুস্তাসির আহমেদ সায়মন ও নজরুল ইসলাম তুরান।

পদত্যাগকারীরা জানান, গত বছরের ১০ অক্টোবর ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করে জেলা ছাত্রদল। তবে কমিটিতে ঠাঁই পেয়েছেন অছাত্র ও বিতর্কিত লোকজন। এছাড়া টাকার বিনিময়ে ইউনিয়ন কমিটি দিয়েছেন ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন।

Advertisement

তারা আরো জানান, থানা ছাত্রদলের কমিটি গঠনের কয়েকদিনের মধ্যে সদস্য সচিব রিয়াদ আহমেদকে ভুয়া সনদ দেওয়ার কারণে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় ব্যক্তিগত অসন্তুষ্টির কারণে এ কমিটি থেকে পদত্যাগ করেন সাত নেতা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব বলেন, নানা অনিয়মের অভিযোগ এনে ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি থেকে মোট সাতজন পদত্যাগ করেছেন। বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সভাপতির সঙ্গে আলোচনা করা হবে।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুর রহমান মানিক বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে এখনো লিখিতভাবে পদত্যাগকারীদের কাছ থেকে কোনো কাগজ পাইনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!