ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেতন না দিয়েই গার্মেন্টসে তালা, মালিক পলাতক-শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ১৩ এপ্রিল ২০২২
বেতন না দিয়েই গার্মেন্টসে তালা, মালিক পলাতক-শ্রমিকদের বিক্ষোভ
বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড, সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া-বেতনের দাবিতে বিক্ষোভ করেছে আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডের শ্রমিকরা। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের আন্দোলন চলে।

শ্রমিকরা সকাল ৮টার দিকে আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। পরে ১০টার দিকে আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেয়। ঐ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানায়।

শ্রমিক মোয়াজ্জেম হোসেন বলেন, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস ৩ মাস ধরে আমাদের বেতন বাকি রেখেছে। মালিকপক্ষ আজ সব পাওনা মিটিয়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু সকালে এসে দেখি তারা গার্মেন্টসে তালা মেরে পালিয়ে গেছে।

Advertisement

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে শিগগিরই শ্রমিকদের বকেয়া-বেতন বুঝিয়ে দেবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। শ্রমিকদের কোনো ভায়োলেন্সে না জড়াতে অনুরোধ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!