ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য’

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ১৪ এপ্রিল ২০২২
‘বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য’
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। নতুন বছরের প্রথম দিনে অতীতের সব গ্লানি ভুলে গিয়ে আমাদের সামনে এগোতে হবে।

বৃহস্পতিবার সকালে মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নগরবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে, নগরীর শহিদ হাদিস পার্ক থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। এর আয়োজন করে জেলা প্রশাসন।

Advertisement

শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!