ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ঘরে মিলল যুবকের গলাকাটা লাশ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ১৬ এপ্রিল ২০২২
নিজ ঘরে মিলল যুবকের গলাকাটা লাশ
ফরিদ উদ্দিন ভূঁইয়া

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ ঘর থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়া নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ একই গ্রামের বাসিন্দা। তিনি বিকাশের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন ফরিদ। এরপর থেকে তিনি বাড়িতেই থাকতেন। তার বাবা-মা আগেই মারা গেছেন। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ফরিদ।

Advertisement

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ বলেন, ফরিদকে শুক্রবার সারাদিন দেখতে না পেয়ে ঘরের জানালা দিয়ে উঁকি মারেন প্রতিবেশী সালাউদ্দিন। এ সময় বিছানার ওপর ফরিদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ। ফরিদের গলায় ধারালো কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ফরিদরা দুই ভাই ও দুই বোন। বোনেরা তাদের শ্বশুরবাড়িতে থাকেন ও এক ভাই প্রবাসী। ফরিদকে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!