ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় মিলবে নতুন নোট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১৯ এপ্রিল ২০২২
চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় মিলবে নতুন নোট
ট্টগ্রামের পাঁচ বাণিজ্যিক ব্যাংকের শাখায় নতুন নোট বিনিময় শুরু বুধবার-ছবি ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের পাঁচ বাণিজ্যিক ব্যাংকের শাখায় নতুন নোট বিনিময় শুরু হচ্ছে বুধবার। এদিন থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাত কর্মদিবসে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রতিটি শাখায় পুরুষ ও মহিলা আলাদা কাউন্টারে জনপ্রতি ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যমানের এক প্যাকেট করে মোট ১৮ হাজার টাকার নতুন নোট বিনিময় করা যাবে। তবে একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

যে পাঁচটি শাখায় নতুন নোট মিলবে সেগুলো হলো- ব্যাংক এশিয়া লিমিটেডের অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেডের বহদ্দারহাট শাখা, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের হালিশহর শাখা, এবি ব্যাংক লিমিটেডের ইপিজেড শাখা ও প্রাইম ব্যাংক লিমিটেডের আইবিবি পাহাড়তলী শাখা।

Advertisement

ঈদের আগে বিশেষ বুথে সাধারণ মানুষের কাছে নতুন নোট বিনিময় করত কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু করোনাভাইরাসের কারণে গত দুই বছর সেটি বন্ধ ছিল। করোনার প্রকোপ কমে যাওয়ায় আবারো নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসে কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!