[ দেশজুড়ে ]
বাগানে বৃদ্ধের নিথর দেহ: হাত বাঁধা, গলায় দড়ি
মরদেহ উদ্ধার করে পুলিশ
লক্ষ্মীপুরে সুপারি গাছের সঙ্গে দুই হাত বাঁধা মিরন মিয়া নামে ৬০ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় দড়ি পেঁচানো ছিল। এ ঘটনায় নিহতের ছেলে মোশাররফ ও তার স্ত্রী জাহানারা বেগমকে আটক করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া এলাকা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিরন একই এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে সুপারি গাছের সঙ্গে দুই হাত বাঁধা ও গলায় দড়ি পেঁচানো মিরনের মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
.png)
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে ও পুত্রবধূকে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!