বুধবার (২৭ এপ্রিল) বিকেলে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান অভিযুক্ত যুবক আকিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনার ডুমুরিয়া বাজার থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
.png)
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রোববার বিকেলে তালা সরকারি কলেজ ছাত্রাবাসের একটি কক্ষে ওই কলেজছাত্রকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় সোমবার থানায় একটি মামলা রেকর্ড করা হয়।