ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই বন্ধুর এক প্রেমিকা, এক বন্ধু খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ২৮ এপ্রিল ২০২২
দুই বন্ধুর এক প্রেমিকা, এক বন্ধু খুন
নিহত আপনের স্বজনদের আহাজারি- ছবি: ডেইলি বাংলাদেশ

প্রেমিকাকে নিয়ে কটুক্তি করায় পরিকল্পিতভাবে মাদক সেবন করিয়ে অটোচালক আপন হত্যায় দুই বন্ধুসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অটোরিকশা ও টাকা।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি শাহ জামান, পরিদর্শক (তদন্ত) আজিজুল হাওলাদার প্রমুখ।

Advertisement

নিহতের দুই বন্ধুসহ গ্রেফতারকৃত ৫ জন- ছবি: ডেইলি বাংলাদেশ

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল জানান, নারায়ণগঞ্জের সদর উপজেলার সৈয়দপুর এলাকার তিন বন্ধু নাহিদ, মো. আমির হোসেন ওরফে আমিন ও মো. আপন। তিনজনই অটোচালক। নাহিদ এবং আপন এলাকার একই মেয়েকে পছন্দ করতো। সম্প্রতি এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এ পরিস্থিতিতে নাহিদকে আপনের বিরুদ্ধে প্ররোচিত করে তাদের আরেক বন্ধু আমির হোসেন এবং দুইজন মিলে আপনকে হত্যা ও অটো ছিনতাইয়ের পরিকল্পনা করে।

তিনি আরো জানান, ঘটনার দিন (২৫ এপ্রিল) রাত সোয়া ১১টায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর কাঠপট্টি রেইনবো ডাইং-এর পেছনে নাহিদ ও আমির হোসেন মাদক নিয়ে আপনের জন্য অপেক্ষা করতে থাকে। পরে আমির সেখানে গিয়ে একসঙ্গে মাদক সেবন করে। এক পর্যায়ে নাহিদ ও আমির হোসেন শ্বাসরোধে আপনকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে এবং বিল্লাল, ইসমাইল ও সাইদুলের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে।

এদিকে নিহত অটোচালক আপনের বাবা সাত্তার, মা আনোয়ারা, বোন সাবিনা ও খালা সানজানা থানায় গিয়ে খুনিদের বিচার চেয়ে আহাজারি করতে থাকেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল আলম তাদের আশ্বস্ত করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হয়েছে। আশা করছি, দ্রুত তাদের বিচার কার্যক্রম শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!