ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পীরগঞ্জে ৪১ হাজার ২১৩ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ২৮ এপ্রিল ২০২২
পীরগঞ্জে ৪১ হাজার ২১৩ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ
পীরগঞ্জ পৌরসভা ও কুমেদপুর ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে- ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪১২ টন বরাদ্দকৃত চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪১ হাজার ২১৩টি পরিবারের মধ্যে ১০ কেজি হারে চাল দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার পীরগঞ্জ পৌরসভা ও কুমেদপুর ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভিজিএফ’র চাল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অনুকূলে ছাড় করে ইউনিয়ন রিলিফ কর্মকর্তাদের উপস্থিতিতে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। ঈদুল ফিতরের আগেই চাল বিতরণ শেষ করার নির্দেশনা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় বলেন, এবার ঈদে উপজেলার ৪১ হাজার ২১৩টি পরিবারের মধ্যে ভিজিএফ’র মাধ্যমে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের স্বচ্ছতার ভিত্তিতে তালিকা প্রণয়ন করে চাল বিতরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। চাল বিতরণে কোনো অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!