[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোচালকের
ফসলি জমিতে পড়ে যায় অটোরিকশাটি
বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন প্রামাণিক নামে ৩০ বছর বয়সী সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার মালঞ্চা ইউনিয়নের নন্দীগ্রাম-রানীরহাট আঞ্চলিক সড়কের ইন্দুখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ জেলার দুপচাঁচিয়া উপজেলার হাট সাজাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোকলেছুর রহমান প্রামাণিক।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে কাহালু থানার ওসি মো. আমবার হোসেন জানান, অটোরিকশা নিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে শাজাহানপুরের রানীরহাট এলাকা দিয়ে যাচ্ছিলেন সাজ্জাদ। পথে কাহালুর ইন্দুখুর এলাকায় তার অটোতে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ফসলি জমিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক সাজ্জাদ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!