ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, প্রাণ গেল চালকের

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ২৭ এপ্রিল ২০২২
ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, প্রাণ গেল চালকের
দুর্ঘটনাকবলিত ট্রাক

নাটোরের সিংড়ায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে পড়ে চালক আবু সাঈদ নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বন্দর আমতলা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম আবু সাঈদ। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হামদহ মোল্লাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, পঞ্চগড় থেকে পাবনার ঈশ্বরদীগামী ভুট্টাবোঝাই একটি ট্রাক নাটোরের সিংড়ার বন্দর আমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পরে ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Advertisement

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!