ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় বিকল ট্রাক খাদে, প্রাণ গেল হেলপারের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৩, ১৩ আগস্ট ২০২১
বাসের ধাক্কায় বিকল ট্রাক খাদে, প্রাণ গেল হেলপারের
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে বাসের ধাক্কায় সিমেন্টভর্তি বিকল ট্রাক খাদে পড়ে মোহাম্মদ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়কের নাভানা প্লাস্টিক কারখানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর গ্রামের হবি মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার সেভেন রিংস সিমেন্ট কারখানার মালবাহী ট্রাকের হেলপার ছিলেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান জানান, নাভানা প্লাস্টিক কারখানার পশ্চিম পাশে সেভেন রিংস সিমেন্ট কোম্পানির সিমেন্টভর্তি ঘোড়াশালগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে আসা নরসিংদীগামী বাদশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এছাড়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার নিহত হন।

এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!