ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, প্রাণ গেল চারজনের

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৩, ১ আগস্ট ২০২১
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, প্রাণ গেল চারজনের
উল্টে যায় ট্রাকটি

মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে ট্রাক উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের মালামাল ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। 

পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রাকটি ছেড়ে আসে। শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় মো. সোহান নামে টোলপ্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিলে আরো দুজন মারা যান।

Advertisement

প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে এসে টোলপ্লাজার কাছে রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। ট্রাকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর ওপরে ৮-১০ জন যাত্রী বসেছিলেন। ঘটনাস্থলেই দুজন নিহত হন।

শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরো দুজন মারা যান। তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!