অভিযুক্ত কিশোর হাসান শরীফ কুয়াকাটা ২ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম শরীফের ছেলে। এ ঘটনায় গতকাল রাতেই ওই শিশুটির মা বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় অভিযুক্তকে রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যায়, বৃহষ্পতিবার বিকেল চারটার দিকে ওই শিশুটি তার বড় ভাইয়ের সঙ্গে পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে জিলাপী ফল খেতে যায়। এ সময় হাসান ওই শিশুর ভাইকে একটি আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে পাশের ঝোপের মধ্যে নিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে।
.png)
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৈয়বুর রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত গুরুতর আহত শিশুটিকে চিকিৎসার জন্য পাঠাই এবং পুলিশে অবহিত করি। ওই সময় শিশুটির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। বর্তমানে ওই শিশুটি পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।