[ দেশজুড়ে ]
বারান্দায় খেলার সময় লাশ হলো শিশু
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নওগাঁর রাণীনগরে ইটের দেয়াল চাপায় ইয়ামিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চকাদিন কারিগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইয়ামিন ওই গ্রামের মজিদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, এদিন সন্ধ্যায় শিশু ইয়াসমিনের পরিবারের লোকজন ইফতার করছিলেন আর ইয়ামিন বাড়ির বারান্দায় খেলা করছিল। এ সময় হঠাৎ বাড়ির বারান্দার ইটের ফাটা দেয়াল ভেঙে পড়ে। এতে ওই শিশু দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
.png)
ওসি আরো জানান, স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!