ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রলোভনে নাতনিকে টানা ৬ মাস ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ২৯ এপ্রিল ২০২২
বিয়ের প্রলোভনে নাতনিকে টানা ৬ মাস ধর্ষণ
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিয়ের প্রলোভনে টানা ছয় মাস এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর শুক্রবার তাকে আদালতে নিলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। গ্রেফতারকৃত আব্দুল আজিজ ফতুল্লা মডেল থানার মধ্য রসুলপুরের মৃত সুলতান মাতাব্বুরের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, বাদী একজন তালাকপ্রাপ্ত নারী। তিনি ফেরি করে থ্রিপিস বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। আব্দুল আজিজ তাকে নাতনি বলে সম্বোধন করতেন। বাদীর ১৩ বছর বয়সী মেয়েকে স্থানীয় একটি মাদরাসায় ভর্তি করিয়ে দেওয়ার সুবাদে আব্দুল আজিজের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। এর সূত্র ধরে আব্দুল আজিজ বাদীকে বিয়ের কথা বলে বিগত ছয় মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন। সর্বশেষ চলতি মাসের ২৬ তারিখ রাত ৮টার দিকে রসুলপুরুস্থ এলাকার একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে বাদী বিয়ের কথা বললে আব্দুল আজিজ বাদীকে মারধর করে তাড়িয়ে দেন।

Advertisement

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন জানান, অভিযুক্ত আসামি আব্দুল আজিজকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে নিলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!