ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকাকে এক নজর দেখতে গিয়ে প্রেমিকের রহস্যজনক মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ১ মে ২০২২
প্রেমিকাকে এক নজর দেখতে গিয়ে প্রেমিকের রহস্যজনক মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শনিবার রাতে কলমাকান্দার লেংগুড়া ইউপির কাঁঠালবাড়ির গণেশ্বরী নদীর পাড় থেকে নিহত সাবের শরিফ খান শুভর মরদেহ উদ্ধার করা হয়। 

রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সাবের শরিফ খান শুভ পার্শ্ববর্তী দুর্গাপুরের ঝাঞ্জাইল গ্রামের আলি উসমান খানের ছেলে। 

Advertisement

কলমাকান্দার থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে চাকরির সুবাদে প্রেমিকার বাড়ির এলাকায় যাতায়াত ছিল শুভর। 

এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে পরিবারের চাপে শুভ নগদের চাকরি ছেড়ে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দেন। 

ঈদের ছুটিতে বাড়ি গিয়ে তিনি শনিবার বিকেলে প্রেমিকার ফোন পেয়ে তার সঙ্গে দেখা করতে যান। সন্ধ্যার দিকে প্রেমিকা শুভর মাকে মোবাইলে জানান যে শুভ অজ্ঞান হয়ে নদীর তীরে পড়ে রয়েছে। খবর পেয়ে রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আহাদ খান জানান, নিহতের গলায় দাগের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

তিনি আরো জানান, রোববার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!