[ দেশজুড়ে ]
বাড়ি ফেরার পথে অতর্কিত ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
মো. মহসীন সরকার-ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছুরিকাঘাতে মো. মহসীন সরকার নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহসীন একজন ব্যবসায়ী ও খলাপাড়া গ্রামের শহীদুল সরকারের ছেলে।
মহসীনের সঙ্গে থাকা মো. শফিউল আলম জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে তারা রাধানগর থেকে খলাপাড়া বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচ-ছয়জন এসে মহসীনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!