ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে বাড়িতে মাদক বিক্রি, আটক ২

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ৪ মে ২০২২
কালীগঞ্জে বাড়িতে মাদক বিক্রি, আটক ২
আটককৃত ২ মাদক ব্যবসায়ী-ছবি ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৩ রংপুর। মঙ্গলবার (৩ মে) রাতে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যাব- ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমদ।

আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হলেন, কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের আব্দুল হামিদের ছেলে জাকিরুল ইসলাম ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহ কামাল।

প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব ১৩ জানায়, নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মে) রাতে উপজেলার কাশিরাম গ্রামের জাকিরুল ও শাহ কামালের বাড়িতে অভিযান চালায় রংপুর র‍্যাব-১৩ এর একটি দল। দুই বাড়ি তল্লাশি চালিয়ে ৩১৬টি ইয়াবা, ৯ কেজি গাঁজা এবং ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব। এ সময় বাড়ির মালিক মাদক ব্যবসায়ী জাকিরুল ইসলাম ও শাহ কামালকে আটক করা হয়।

Advertisement

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল নিশ্চিত করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!