ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর খুন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০, ৫ মে ২০২২
কুমিল্লায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর খুন
কিশোর শুভ-ফাইল ফটো

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ নামে এক কিশোর খুন হয়েছে। বুধবার (৪ মে) সন্ধ্যায় গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুভ আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামের জাকির হোসেনের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রিজ এলাকায় ঘুরতে যায় শুভ। সন্ধ্যার পর কয়েকজন যুবক তার ওপর হামলা চালান। তারা তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!