শিশুটিকে বাঁচাতে গিয়ে এক ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাক চালক সঙ্গে সঙ্গে নিহত হন।
ঘটনাটি পাবনার ঈশ্বরদীতে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন মোটরসাইকেলচালক মিজানুর রহমান বিজয় ও অপরজন ট্রাকের হেলপার। হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
.png)
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দাশুড়িয়াগামী তরমুজবোঝাই একটি ট্রাক দাশুড়িয়া-পাকশী সড়কের মুন্নার মোড়ে পৌঁছলে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল ট্রাকটিকে অতিক্রম করে মাঝ রাস্তায় জামব্রেক চাপলে মোটরসাইকেল চালক বিজয় পাকা রাস্তায় ছিঁটকে পড়ে সেখানেই মারা যান।
একই সঙ্গে মোটরসাইকেল আরোহী এক শিশু রাস্তায় ছিঁটকে পড়ে। এ সময় তরমুজবাহী ট্রাকটি শিশুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগলে ওই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার এ ঘটনা নিশ্চিত করেছেন।