অবশ্য সবকিছুর জন্য শেষ পর্যন্ত ক্ষমাও চেয়েছেন নোবেল। মঙ্গলবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে ভুল স্বীকার করেন তিনি।
এরপরে তিনি বলেন, তার মানসিক রোগের চিকিৎসা চলছে। কিন্তু এমন বক্তব্য দেয়ার কিছুক্ষন পরেই পাবনার মানসিক হাসপাতালে নোবেল। সঙ্গে রয়েছেন তার স্ত্রীও।
.png)
বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। যেখানে তিনি বৃহস্পতিবার (২০ মে) বেলা ৩টার দিকে একটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা গেছে মানসিক হাসপাতালের চেম্বারে অবস্থান করছেন সস্ত্রীক নোবেল। চেম্বারের পাশেই গ্রিলের ওপাশে বেশ কয়েকজন মানসিক রোগীর সঙ্গে সাক্ষৎ করেন নোবেল। তাদেরকে গেয়ে শোনান জাতীয় সংগীত। যে সংগীত নিয়েও তিনি সমালোচনা করেছেন একটা সময়।
ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (২০ মে) তিনি পাবনার এই মানসিক হাসপাতালে যান। তবে সেটি চিকিৎসার জন্য নাকি শুধুই পরিদর্শন- সেটি নিশ্চিত হওয়া যায়নি।
তবে তার চোখের চশমা, কাঁধে ঝোলানো ব্যাগ আর সঙ্গে স্ত্রীকে দেখে এটুকু স্পষ্ট- সাম্প্রতিক সময়ের জটিলতা থেকে উত্তরণের লক্ষ্যে পুলিশের পরামর্শেই তার এই পাবনা সফর।