[ দেশজুড়ে ]
বরিশালে ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম
ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশালের হিজলায় বড়জালিয়া ইউপি সদস্য মো. ইলিয়াস হোসেনসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ৩ ব্যক্তি গত বুধবার সন্ধ্যার পর তাদের ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে কাঁঠাল বাগান এলাকায় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তাদের কুপিয়ে জখম করে তার। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ইলিয়াস হোসেনের বাবা শহীদ মেলকার ও তার ছোট ভাই রাকিব হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
.png)
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!