শুক্রবার বিকেলে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শুখচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৪০ বছর বয়সী শাহজাহান একই গ্রামের মহরম আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে শাহজাহান মিয়ার সঙ্গে তার ভাই জয়নাল মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। এরই জের ধরে শুক্রবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে জয়নাল ও চাচাতো ভাই আসকির মিয়াসহ কয়েকজন মিলে শাহজাহানকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন।
.png)
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হত্যাকারীরা পেশাদার অপরাধী হওয়ায় ঘটনার পরই পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। এছাড়া মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।