ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি থেকে বেরিয়ে একসঙ্গে ৪ বোন নিখোঁজ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ৮ মে ২০২২
বাড়ি থেকে বেরিয়ে একসঙ্গে ৪ বোন নিখোঁজ
নিখোঁজ চার বোন- ফাইল ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে নানাবাড়ি যাওয়ার পথে চার বোন নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাদের সন্ধান পাওয়া যায়নি। তারা সম্পর্কে চাচাতো বোন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা ঐ উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়। কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় কমলনগর থানায় জিডি করেন তাদের দাদি আকলিমা বেগম।

নিখোঁজ চার বোন হলো- চরবসু গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে জোবায়দা আক্তার, আবুল খায়ের চুন্নুর মেয়ে সিমু আক্তার, জয়নাল আবেদিনের মেয়ে মিতু আক্তার ও শামছুল আলমের মেয়ে সামিয়া আক্তার নিহা।

Advertisement

সূত্র জানায়, নিহার নানাবাড়ি চরবসু গ্রামে। তিন বোনকে নিয়ে নিহা তার নানাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্তু সময়মতো তারা বাড়িতে ফেরেনি। পরিবার খোঁজ নিতে গিয়ে জানতে পারে তারা নানাবাড়িতে যায়নি। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

জোবায়দার পরনে কমলা রঙের জামা, মিতুর পরনে মিষ্টি রঙের জামা, নিহার পরনে কালো ও গোলাপি রঙের জামা এবং সিমুর পরনে কচু পাতা রঙের সেলোয়ার কামিজ ছিল।

কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। চার বোনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!