ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে ভাই বোনের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 
প্রকাশিত: ১৯:০৯, ৫ মে ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে ভাই বোনের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউপির তিনলাখপীর গ্রামে এই ঘটনা ঘটে। 

তিন বছরের মোসাইবা আক্তার তিনলাখপীর গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ও তিন বছর বয়সী সানাউল হক কুমিল্লার হৃদয় মিয়ার ছেলে।

জানা যায়, ঈদের ছুটিতে শিশু সানাউল তার পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সে তার মামাতো বোন মোসাইবার সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে ডোবা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলার তন্তর বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, খেলার সময় দুই শিশু বাড়ির পাশে ডোবায় পড়ে মৃত্যু হয়।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!