মে ফ্লাওয়ারকে ‘দুর্লভ’ বলার কারণ- এ গাছে সারাবছর কোনো ফুল থাকে না। শুধু মে মাসেই এ ফুল প্রকৃতিতে তার অস্তিত্ব ও সৌন্দর্য জানান দেয়। এর নামকরণের কারণও এটাই। এ ফুল অনেকের কাছে ফায়ার বল, বল লিলি, গ্লোব লিলি, আফ্রিকান ব্লাড লিলি নামেও পরিচিত। এ ফুলের আয়ুষ্কাল এক সপ্তাহের বেশি হয় না। ফুল ধরার কিছুদিন পর এ গাছ মাটিতে মিশে যায়।
উজ্জ্বল লাল রঙের মাঝে হলুদ-সাদা আভার মিশ্রণে গোলাকার বল আকৃতির মে ফুলের গড়ন অনেকটা কদম ফুলের মতো। এ ফুল আকারে আরো বড় ও গন্ধহীন। ফুটন্ত মে ফুলের আকর্ষণীয় রূপ যে কাউকে করতে পারে বিমোহিত।
.png)
ব্যাংক কর্মকর্তা ইকবাল আহাম্মদ খানের বাড়ির বাগানে অসংখ্য ফুলের মাঝেও নজর কেড়ে নিচ্ছে ‘দুর্লভ’ মে ফ্লাওয়ার। ৩০ বছর ধরে বাড়ির পাশাপাশি বিভিন্ন স্থানে গাছ লাগাচ্ছেন তিনি। এ কারণে এলাকায় তার বৃক্ষপ্রেমী হিসেবে বেশ পরিচিতি আছে।
ইকবাল আহাম্মদ খান বলেন, মে ফ্লাওয়ারের আদি নিবাস আফ্রিকা হলেও আমাদের আবহাওয়া এ ফুলের জন্য উপযোগী।