ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সারাদেশের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ৯ মে ২০২২
সারাদেশের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ বন্ধ
হাতিয়া ঘাট- ফাইল ছবি

ঘূর্ণিঝড় অশনির কারণে নদী উত্তাল থাকায় নোয়াখলীর দ্বীপ উপজেলার হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে হাতিয়া থেকে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

উপজেলা প্রশাসন এ নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন হাতিয়ার ইউএনও মো. সেলিম হোসেন।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়া মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

Advertisement

এদিকে হাতিয়ায় সকাল থেকেই দমকা হাওয়া ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!