[ দেশজুড়ে ]
অশনির প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি, বিপাকে মানুষ
ফাইল ছবি
ঘূর্ণিঝড় অশনির প্রভাব শুরু হয়েছে সিরাজগঞ্জে। এর প্রভাবে সোমবার মধ্যরাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিতে বিপাকে পড়েছেন মানুষ। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
রিকশাচালক শহিদুল বলেন, স্ত্রী-সন্তানসহ তিনজনের সংসার। বর্তমানে সবকিছুর দামই বাড়তি। সংসারে খরচও বেড়েছে। একদিন রিকশা না চালালে পেটে ভাত জুটতে কষ্ট হয়ে যায়। এর মধ্যেই বৃষ্টি। বৃষ্টির কারণে কেউ বের না হওয়ায় যাত্রীও মেলে না। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছি।
তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সিরাজগঞ্জে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় তাপমাত্রা রেকর্ড হয় ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। মূলত অশনির কারণে বৃষ্টি হচ্ছে। এটি আগামী ১৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!