[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
সিরাজগঞ্জের এনায়েতপুরে বালুবাহী ট্রাকচাপায় তারেক হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের আজুগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক এনায়েতপুর থানার মহেশপুর চরের নুর ইসলামের ছেলে। তিনি বেতিল বাজারে মোবাইল ফোন মেরামত করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে করে আজুগড়ায় যাচ্ছিলেন তারেক। এ সময় আব্দুল মান্নান ফকিরের বালু মহাল থেকে বালু নিয়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত তারেককে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!