[ দেশজুড়ে ]
রাতের আঁধারে পুকুর পাড়ে ফেলে গেলেন নবজাতকের মরদেহ
ফাইল ছবি
রংপুর নগরীর নিউ সেনপাড়া করনজাই রোড এলাকার পুকুরের পাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার সকালে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার এসআই তপন কুমার রায় জানিয়েছেন, রাতের আঁধারে কে বা করা নবজাতকের মরদেহটি সেখানে ফেলে গেছেন। আমরা আশপাশের সিসিটিভির ফুটেজগুলো বিশ্লেষণ করে ওই ব্যক্তির পরিচয় বের করা চেষ্টা করছি। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!