ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুলায় রান্না রেখে পুকুরে মা, আগুনে পুড়ে মরল ছোট্ট ছেলে-মেয়ে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ১০ মে ২০২২
চুলায় রান্না রেখে পুকুরে মা, আগুনে পুড়ে মরল ছোট্ট ছেলে-মেয়ে
ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে মাটির চুলার আগুনে পুড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বীর নারায়ণপুর গ্রামের আহমেদ আলী ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- একই বাড়ির ইকবাল হোসেনের সাত বছর বয়সী ছেলে নোমান ও তিন বছরের মেয়ে মাহি। তাদের বাবা একটি হোটেলে কাজ করেন।

বীজবাগ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, বেলা ১১টার দিকে মাটির চুলায় দুপুরের খাবারের রান্না শুরু করেন ইকবালের স্ত্রী গোলাপী। রান্নাঘরের সঙ্গে তাদের বসতঘর। চুলায় রান্না রেখে গোলাপী পুকুরে যান। এরপর তিনি ঘরের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু চুলার পাশে থাকা শুকনো পাতা থেকে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে রান্নাঘর ও বসতঘর পুড়ে যায়। এ সময় ঘরে চৌকিতে বসে থাকা নোমান ও মাহি আগুনে পুড়ে মারা যায়।

Advertisement

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!