ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটির নিচে চাপা পড়লেন দুই শ্রমিক, ভেকু দিয়ে লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ১০ মে ২০২২
মাটির নিচে চাপা পড়লেন দুই শ্রমিক, ভেকু দিয়ে লাশ উদ্ধার
ছবি : সংগৃহীত

টাঙ্গাইল পৌর শহরের আশেকপুরে একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংকের জন্য কূপ খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছেন।

মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আশেকপুর ইন্দিরাপাড়া এলাকায় জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন-জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের পালপাড়া এলাকার অনাথ পালের ছেলে অখিল পাল ও ঝুটুপালের ছেলে আনন্দ পাল।

Advertisement

স্থানীয়রা জানান, সকালে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের জন্য কূপ খননের কাজ করছিলেন অখিলপাল ও আনন্দ পাল। ১২-১৩ ফুট খনন হয়ে গেলে কূপের চারপাশ থেকে মাটি পড়ে যায়। এ সময় মাটির নিচে চাপা পড়েন তারা দুজন। এ ঘটনায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ভেকু দিয়ে মাটি সরিয়ে দুজনের লাশ উদ্ধার করেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, কূপের গভীরতা বেশি হওয়ায় ভেকু মেশিন দিয়ে মাটি সরিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!