ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্ণফুলীতে ৪ বন্ধুর সাঁতার, ২ জন ফিরল লাশ হয়ে

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ১২ মে ২০২২
কর্ণফুলীতে ৪ বন্ধুর সাঁতার,  ২ জন ফিরল লাশ হয়ে
পানিতে ডুবে মৃত্যু-প্রতীকী ছবি

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, লোকেশ বৈদ্য ও অপূর্ব সাহা। বুধবার উপজেলার শিতারঘাটস্থ কর্ণফুলী নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে চট্টগ্রাম আন্দরকিল্লা এলাকা থেকে ৬ বন্ধু মিলে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ঘুরতে আসেন। এক সময় ঘোরাঘুরির পর দুপুরে উপজেলার শিতারঘাট সংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীতে ৬ বন্ধুর মধ্যে ৪ বন্ধু গোসল করতে নামেন। এমন সময় কর্ণফুলী নদীতে স্রোত প্রবাহিত হওয়ায় ৪ বন্ধুর মধ্যে দুইজন সাঁতার কেটে উঠতে পারলেও লোকেশ বৈদ্য ও অর্পূব সাহা ডুবে যান। এরপর স্থানীয়রা নৌবাহিনীর ডুবুরি ও পুলিশকে খবর দিলে ডুবুরিরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর লোকেশ বৈদ্য নামে একজনে উদ্ধার করেন। পরে আরো দীর্ঘ ১৫ ঘণ্টা পর বৃহস্পতিবার সাড়ে ৬টার দিকে স্থানীয় এক কৃষক অর্পূব সাহার লাশ পানিতে ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!